নাটোরে ট্রাকচাপায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের চকরামপুরে গতকাল রোববার ট্রাকের চাপায় জাহিদুল ইসলাম (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার হয়বতপুর গ্রামের হযরত আলীর ছেলে। তিনি মোটরসাইকেল মেরামত মিস্ত্রি ছিলেন। হয়বতপুর বাজারে তাঁর একটি কারখানা রয়েছে।নাটোর সদর থানা সূত্রে জানা যায়, গতকাল বেলা একটার দিকে জাহিদুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ফেরার পথে ঢাকাগামী পণ্যবোঝাই একটি ট্রাক তাঁকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।