নাটোরে ট্রাকচাপায় নছিমনের চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় ট্রাকচাপায় লিটন (২৬) নামে এক নছিমনচালক নিহত হয়েছেন। পাবনা-নাটোর মহাসড়কে গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
লিটন পাবনা সদর উপজেলার বড়মাটিয়াপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে বলে জানা গেছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, দুপুর ১২টার দিকে লিটন নছিমন নিয়ে নাটোর যাচ্ছিলেন। পথে গুনাইহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়।