নাটোরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে ট্রেনে কাটা পড়ে আনোয়ার হোসেন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার জেলার লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে দুর্ঘটনাটি ঘটে।
আজিম নগর রেলওয়ের স্টেশনমাস্টার জানান, বেলা সাড়ে ১১টার দিকে ৭৬৯ নম্বর ধূমকেতু আন্তনগর ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। ট্রেনটি আজিমনগর রেলস্টেশন অতিক্রম করার সময় রেললাইন পার হতে গিয়ে আনোয়ার হোসেন ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।