নাটোরে তিন দিনের ইজতেমা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে গতকাল শনিবার দুপুরে নাটোরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে। দুপুরে মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইলের তাবলিগ জামাতের জ্যেষ্ঠ মুরব্বি ওমর ফারুক।
২০ মিনিটের মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে ইহকাল ও পরকালের কল্যাণ কামনা করা হয়। মোনাজাতে বিশ্ব মুসলমানের জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে প্রায় ৮০টি দল ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েন। তিন দিনের জমায়েতে নিয়মিত অবস্থানকারীদের সঙ্গে মোনাজাতের সময় আরও হাজার হাজার মুসল্লি অংশ নেন। ইজতেমার মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তা ও বাড়ির চত্বরে মুসল্লিদের ভিড় জমে।
ইজতেমা উপলক্ষে শহরের তেবাড়িয়া এলাকায় নাটোর-রাজশাহী বাইপাস সড়কের উত্তর পাশে প্রায় দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে নির্মাণ করা হয় বিশাল শামিয়ানা।