নাটোরে দপ্তরি পদে নিয়োগ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আদালত সূত্র জানায়, বিদ্যালয়টির দপ্তরি কাম নৈশপ্রহরী পদে নিয়োগের জন্য ১৪ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে আবদুল হান্নান, নুরুল ইসলাম, সাজেদুল ইসলাম, আবদুল আওয়ালের বয়স ৩০-এর ঊর্ধ্বে এবং মশিউর রহমানের বয়স ১৮-এর কম। কিন্তু তাঁরা ভুয়া জন্মসনদ তৈরি করে ওই পদে আবেদন করেন। অপর আবেদনকারী মনিরুজ্জামান বিষয়টি জানতে পেরে এ বিষয়ে ব্যবস্থা নিতে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে আবেদন করেন। তাঁরা কোনো ব্যবস্থা না নিয়ে গতকাল (১ এপ্রিল) ওই পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেন। এরই পরিপ্রেক্ষিতে মনিরুজ্জামান আদালতে অভিযোগ দিলে আদালত বিষয়টি আমলে নিয়ে নিয়োগ পরীক্ষা বন্ধের নির্দেশ দেন।