নাটোরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়া উপজেলার একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে শুক্রবার রাতে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলার সময় চেয়ারে বসা নিয়ে এলাকার রুস্তম আলী ও রয়েল আলীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।