নাটোরে দুটি পিস্তলসহ তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস মোড় থেকে গতকাল সোমবার এক বাসযাত্রীকে চারটি ম্যাগাজিন ও দুটি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যাত্রীর নাম বাবু আহম্মেদ (২৪)। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রূপায়ণ গ্রামে।পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ গতকাল বেলা আড়াইটার দিকে বনবেলঘরিয়া বাইপাস মোড়ে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালায়। এ সময় তারা বাবুর দেহ তল্লাশি করে দুটি পিস্তল, ৩১টি গুলিসহ চারটি ম্যাগাজিন জব্দ করে। তাঁর বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।