নাটোরে পলিথিন কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের বঙ্গজল মহল্লায় শনিবার রাতে একটি পলিথিন কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই কারখানা থেকে ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে। আদালত কারখানার মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন।নাটোর সদর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত শনিবার মধ্যরাতে শহরের বঙ্গজল মহল্লার সিরাজুল ইসলাম ওরফে ছোটনের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালান।