নাটোরে পাখি শিকারির দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলনবিল থেকে রঙিলা বেঙ্গা পাখি শিকারের দায়ে নাটোরে এক শিকারিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম গতকাল শুক্রবার দুপুরে এই দণ্ডাদেশ দেন।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নাটোরের চলনবিল এলাকায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী বিভাগীয় কর্মকর্তা মোল্লা রেজাউল করিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪৭টি জলচর রঙিলা বেঙ্গা পাখিসহ আতিয়ার রহমানকে (৪২) আটক করা হয়। বন কর্মকর্তা আশরাফুল আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আটক আতিয়ার রহমান পাখি শিকারের কথা স্বীকার করেন। তিনি শহরের কানাইখালী জেলেপাড়ার বাসিন্দা।