নাটোরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যমজ দুই বোন পুকুরে ডুবে মারা গেছে। উপজেলার দ্বাড়িখৈড় গ্রামে গতকাল শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।পাঁচ বছর বয়সী যমজ দুই বোনের নাম মালা ও মণি। তাদের বাবা দ্বাড়িখৈড় গ্রামের বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, বিকেল থেকে দুই বোনের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। একজন প্রতিবেশী বিকেল সাড়ে পাঁচটায় ওই দুই বোনের লাশ বাড়ির পাশের একটি পুকুরে ভেসে উঠতে দেখেন। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করে। বড়দের অগোচরে দুই বোন পুকুরে গোসল করতে নেমেছিল বলে ধারণা করা হচ্ছে।