নাটোরে প্রতারণার দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণার দায়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি রোগ নির্ণয়কেন্দ্রের মালিককে এক বছরের কারাদণ্ড ও চার লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা দায়রা জজ মোহাম্মদ জাহিদুল ইসলাম গত বুধবার এ রায় দেন।দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম আযম খান। তিনি বড়াইগ্রাম পৌরসভার কালীবাড়ী মহল্লার আফজাল খানের ছেলে। আযম খানের প্রতিষ্ঠানের নাম খান ডায়াগনস্টিক সেন্টার। এটি উপজেলার লক্ষ্মীকুল বাজারে অবস্থিত।আদালত সূত্রে জানা গেছে, আযম খান বড়াইগ্রাম ডিগ্রি কলেজের প্রভাষক আজিম উদ্দিনের কাছ থেকে ব্যবসায়িক কারণে প্রায় এক বছর আগে চার লাখ টাকা ধার নেন। গত ২০ জানুয়ারি আযম খান সোনালী ব্যাংক বড়াইগ্রাম শাখার সঞ্চয়ী হিসাব থেকে (৯৪০/০৩ নম্বর) টাকা ওঠানোর জন্য আজিম উদ্দিনকে চার লাখ টাকার একটি চেক (৫৪২৮৪১৬ নম্বর) দেন। কিন্তু তাঁর (আযম খান) হিসাবে পর্যাপ্ত টাকা জমা না থাকায় চেকটি প্রত্যাখ্যান করা হয়। এ ঘটনায় আজিম উদ্দিন প্রতারণার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম বিচারিক আদালতে মামলা দায়ের করেন।