নাটোরে প্রাণের নতুন মসলা প্ল্যান্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে প্রাণ ফ্যাক্টরিতে নতুন একটি মসলা প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট উদ্বোধন করেছেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। ফ্যাক্টরিতে উচ্চক্ষমতাসম্পন্ন ড্রায়িং ও পালভারাইজেশন মেশিন চালু করার মাধ্যমে গত বৃহস্পতিবার তিনি এ প্ল্যান্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক সাইদ কুতুব, সহকারী পুলিশ সুপার ফারুকী, পৌর মেয়র এমদাদুল হক আল মামুন, প্রাণের পরিচালক ইলিয়াস মৃধা, প্রাণ অ্যাগ্রো লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শেখ সাজ্জাদ হোসেনসহ চুক্তিবদ্ধ কৃষক, স্থানীয় ব্যবসায়ী ও লোকজন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।