নাটোরে বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের হুগোলবাড়িয়া মহল্লায় গত শনিবার রাতে নাটোর চিনিকলের এক কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় দুর্বৃত্তরা গৃহকর্ত্রীকে কুপিয়ে জখম করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে আটটার দিকে বাসার প্রধান ফটকে তালা লাগিয়ে নামাজের জন্য বের হন নাটোর চিনিকলের কেন্দ্রপ্রধান মখলেছুর রহমান।
এর পরপরই পাঁচ-ছয়জন মুখোশধারী ডাকাত সীমানাপ্রাচীর টপকে বাড়িতে ঢুকে পড়ে। তারা ওই কর্মকর্তার মেয়ের মুঠোফোন ও গলার স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ সময় গৃহকর্ত্রী আরজিনারা বেগম (৪০) বাধা দিলে ডাকাতেরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতেরা পালিয়ে যায়। আরজিনারা বেগমকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।