নাটোরে বাল্যবিবাহ প্রতিরোধ করলেন ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গতকাল শুক্রবার দুপুরে আয়োজিত এক কিশোরীর (১৩) বাল্যবিবাহ প্রতিরোধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ফারজানা খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ের আনুষ্ঠানিকতা ভন্ডুল করে দেন। সেই সঙ্গে কিশোরীর চাচাতো ভাইকে এক হাজার টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনারের কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে এক কৃষক তাঁর মেয়ের বিয়ের আয়োজন করেন। বরযাত্রী ও মেহমানদের জন্য আপ্যায়নের সব ব্যবস্থা সম্পন্ন হয়। মেয়েটিকে কনের বেশে সাজানোও হয়। বরযাত্রীরাও কনের বাড়ির উদ্দেশে রওনা হয়। হঠাৎ দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী কমিশনারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিয়ে বাড়িতে হাজির হয়ে সব আনুষ্ঠানিকতা বন্ধ করে দেন। এ সময় মেয়ের মা-বাবাসহ স্বজনেরা সটকে পড়েন। বরযাত্রীরাও রাস্তা থেকে ফিরে যায়। তবে মেয়ের বাড়িতে থাকা মেয়েটির চাচাতো ভাই আবদুর রহমানকে ভ্রাম্যমাণ আদালত এক হাজার টাকা অর্থদণ্ড করেন। পরে মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাঁর বিয়ে দেওয়া হবে না মর্মে আশ্বাস পেয়ে আদালত ঘটনাস্থল ত্যাগ করেন। নির্বাহী হাকিম ফারজানা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।