নাটোরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিংড়ার সাতমাইল এলাকায় শনিবার দুপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। ছবি: প্রথম আলো
সিংড়ার সাতমাইল এলাকায় শনিবার দুপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। ছবি: প্রথম আলো

নাটোরের সিংড়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত ছয়জন। আজ শনিবার দুপুরে উপজেলার শেরকোল সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজন পিন্টু হোসেন (৪০)। তিনি মাইক্রোবাসের চালক ছিলেন। নিহত শিশুটির পরিচয় এখনো পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স দুই বছর।

নাটোর ফায়ারসার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে শেরকোল সাতমাইল এলাকায় রাজশাহী থেকে বগুড়াগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিন্টু হোসেন মারা যান। আহত হন অন্তত সাতজন। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় এক শিশু। আহতদের নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিংড়ার সাতমাইল এলাকায় শনিবার দুপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। ছবি: প্রথম আলো
সিংড়ার সাতমাইল এলাকায় শনিবার দুপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। ছবি: প্রথম আলো

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেছে। নিহত দুজনই মাইক্রোবাসে ছিলেন। ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।