নাটোরে বাসচাপায় তিনজন নিহত ভাঙচুর, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের অদূরে দত্তপাড়ায় নাটোর-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে গত সোমবার রাতে অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে।নাটোর সদর থানা সূত্রে জানা যায়, রাত আটটার দিকে ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-১০-২৬) নাটোর শহরে ঢোকার মুহূর্তে দত্তপাড়া মোড়ে যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নওশাদ আলী (২২), মনোয়ারা বেগম (৪০) ও অজ্ঞাত (৩২)-এর মৃত্যু হয়।