নাটোরে বাসের চাপায় পথচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে নাটোর-বগুড়া সড়কে রংপুরগামী একটি বাসের চাপায় ফারুক হোসেন (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুর রউফ জানান, নাটোর থেকে রংপুরগামী আগমনী পরিবহনের একটি বাস ভবানিগঞ্জ মোড়ে ফারুক হোসেনকে চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগে ভর্তির কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। ফারুক হোসেনের বাড়ি বগুড়ায়। তাঁর লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।