নাটোরে বাসের ধাক্কায় কলেজছাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে একটি অটোরিকশাকে একটি বাস ধাক্কা দেওয়ায় সুমাইয়া খাতুন (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তাঁর পরিবারের অন্য তিনজন। আজ শনিবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নাটোর সদর উপজেলার ডালসড়ক এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে একটি দ্রুতগামী বাস একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সুমাইয়া খাতুনের মৃত্যু হয়। আহত হয় তাঁর মা-বাবাসহ পরিবারের আরও তিনজন। আহত ব্যক্তিদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ বলেন, ঘাতক বাসটি অটোরিকশাটিকে পেছন থেকে সরাসরি ধাক্কা দেয়। বাসটি আটকের চেষ্টা চলছে। অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।