নাটোরে বিএনপি নেত্রীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার গোয়াস গ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা সভাপতি খোদেজা বেগমের বাড়িতে গত শনিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা মোটরসাইকেল, টাকা, স্বর্ণালংকারসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।খোদেজা বেগম বলেন, রাত ১২টার দিকে অস্ত্রধারী ১০-১২ জন ডাকাত বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢোকে। এ সময় ঘরের দরজা খুলে বের হলে তাঁর স্বামী জামাল উদ্দিন ও তাঁকে মারধর করা হয়। এরপর ডাকাতেরা ঘণ্টাব্যাপী ঘরের মালামাল ও টাকা লুট করে।বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম খান বলেন, ‘ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।’