নাটোরে বিএনপির দুটি আহ্বায়ক কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা ও বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গত রোববার গঠন করেছে জেলা কমিটি।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে সাত সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাবেক সাংসদ একরামুল আলমকে বড়াইগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে। আগের কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী আলম, সাধারণ সম্পাদক হযরত আলী, সাংগঠনিক সম্পাদক আজাহার আলী খলিফা, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আবদুল কাদের মিয়া, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন আলী, অর্থ সম্পাদক এম এ আলীমকে নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
একই সময় লুৎফর রহমানকে আহ্বায়ক করে বনপাড়া পৌরসভার সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মহুয়া নুর, আতিকুর রহমান, আবদুল মোন্নাফ, সুলতান আলী, সরদার রফিককে এই কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কমিটিকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।