নাটোরে ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিডি কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ চত্বরে কয়েক শ ভূমিহীন গতকাল রোববার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।সমাবেশে বক্তব্য দেন ভূমিহীন নারী অর্চনা রানী সরকার, আদুরী রানী, রেবা সরকার, মিরা বেগম ও নিজেরা করি সংগঠনের আঞ্চলিক সভাপতি তপন কুমার সরকার। বক্তারা অভিযোগ করেন, উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিরা টাকা না নিয়ে কাউকে ভিজিডি কার্ড দিচ্ছেন না। টাকা নিয়ে অনেক সচ্ছল ব্যক্তিকেও ভিজিডি কার্ড দেওয়া হচ্ছে। এমনকি অন্য এলাকার লোককেও ভিজিডি কার্ড দেওয়া হয়েছে।