নাটোরে ভোট দিতে পারছেন না নতুন ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা শহরের পিটিআই স্কুলের কেন্দ্রে নতুন ভোটারদের নাম ভোটার তালিকায় না আসায় তাঁরা ভোট দিতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে কান্দিভিটার আবদুল আউয়ালের স্ত্রী রিপা পারভীন জানান, তিনি নতুন ভোটার হয়েছেন। ভোটার তালিকায় তাঁর নাম ওঠেনি। ভোট দিতে কেন্দ্রে গেলে নাম না থাকায় তাঁকে ভোট দিতে দেওয়া হয়নি। এমন ঘটনা ঘটেছে আরও বেশ কয়েকজন নতুন ভোটারের ক্ষেত্রে।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা রিটার্নিং অফিসার সাঈদ কুতুব বলেন, ভুলক্রমে অনেক নতুন ভোটারের নাম তালিকায় ওঠেনি। তবে এঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ তাঁদের নেই।

ভোটাররা তাই নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন।