নাটোরে মায়ের কাছ থেকে স্কুলছাত্রী অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অপহূত এক ছাত্রীকে উদ্ধার ও দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার সকালে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী মানববন্ধন করেছেন। নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। বনপাড়া সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে গত বৃহস্পতিবার দুর্বৃত্তরা অপহরণ করে।
বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্র ও এলাকাবাসী সূত্র জানান, এবারের এসএসসি পরীক্ষার্থী ওই মেয়েটি বৃহস্পতিবার দুপুরে মায়ের সঙ্গে বিদ্যালয়ে আসছিল। এ সময় পৌরসভার হারোয়া ইক্ষু ক্রয় কেন্দ্রের সামনে থেকে বনপাড়ার জুয়েল রানা, মইনুল ইসলাম ওরফে রাজু, রাব্বীসহ সাত-আটজন যুবক অস্ত্রের মুখে তাকে অপহরণ করেন। এ সময় বাধা দেওয়ায় ওই ছাত্রীর মাকে মারধর করে দুর্বৃত্তরা।
পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক নূরে আলম বলেন, ছাত্রীটিকে উদ্ধার এবং অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।