নাটোরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে করা মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ হয়ে গেছে। গতকাল সোমবার নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালত মামলাটি খারিজ করে দেন। সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারের বাড়িতে হামলা ও বিএনপির নেতা-কর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে ওই মামলা করা হয়।আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একজন সাক্ষীকে নিয়ে মামলার বাদী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কে এম কামাল হোসেন গতকাল আদালতে হাজির থাকার কথা ছিল। কিন্তু তাঁরা হাজির হননি। বাদীপক্ষের আইনজীবী মজিবর রহমান তাঁর মক্কেলদের হাজিরার জন্য আদালতের কাছে সময় প্রার্থনা করেন। সে সঙ্গে মামলাটি পুলিশকে দিয়ে তদন্তের আদেশ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন।শুনানি শেষে মুখ্য বিচারিক হাকিম লিয়াকত আলী মোল্লা মামলাটি খারিজ করে দেন।