নাটোরে শীতে একরাতে চারজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় চার গ্রামে গত বৃহস্পতিবার রাতে শীতজনিত অসুস্থতায় চারজনের মৃত্যু হয়েছে। বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম পাল শীতজনিত রোগে মৃত্যুর কথা স্বীকার করেছেন।বাগাতিপাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অতিরিক্ত শীতে শ্বাসকষ্টে উপজেলার নওশেরা গ্রামের খেতু মণ্ডল (৫০), বড়পাকুরিয়ার ওসমান গণি (৫২), দেলেপাড়ার ছহির উদ্দিন (৫৪) এবং নূরপুরের হাকিম মণ্ডলের (৫০) মৃত্যু হয়েছে।