নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাসস্ট্যান্ড ও কালিকাপুরে আজ শনিবার আলাদা সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল সাড়ে পাঁচটায় আহম্মেদপুর বাসস্ট্যান্ড এলাকায় বনপাড়া থেকে নাটোরগামী একটি ট্রাক যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানের যাত্রী বেলাল হোসেন (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ভ্যানের চালক ও শিশুসহ চারজন। আহত লোকজনের পরিচয় জানা যায়নি।
অন্যদিকে আজ ভোরে কালিকাপুর কৃষি ও কারিগরি কলেজের সামনে একটি বিকল ট্রাক মেরামত করার সময় চালকের সহকারী বাকি বিল্লাহকে (৩৬) অন্য একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।