নাটোরে সন্ত্রাসী হামলায় আ.লীগ কর্মী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলার সোয়াইড় বালালপাড়া এলাকায় সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের স্থানীয় কর্মী আবু বক্কর সিদ্দিক (৬২) খুন হয়েছেন।
তিনি উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইড় বালালপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
সিংড়া থানা সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে সোয়াইড় বালালপাড়ার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হামলা চালায়। তারা অবু বক্কর সিদ্দিককে কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।