নাটোরে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ কর্মী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে সন্ত্রাসীদের গুলিতে মিজানুর রহমান নামের যুবলীগের এক কর্মী আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে জেলা শহরের কানাইখালি চালপট্টি মহল্লায় এ ঘটনা ঘটে।নাটোর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই মহল্লায় মিজানুর রহমানের বাসায় ঢুকে কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় মিজানুর শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন। পরে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন ও পুলিশ এসে মিজানুরকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।আহত মিজানুরের সঙ্গে থাকা দলীয় সহকর্মী গোবিন্দ কর্মকার বলেন, মিজানুর শহর যুবলীগের একজন সক্রিয় কর্মী।