নাটোরে সাঁকো থেকে পড়ে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গতকাল শুক্রবার সকালে সাঁকো থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর লিখন মণ্ডল (১০) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। লিখন মণ্ডল নগর ইউনিয়নের পারগোপালপুর গ্রামের জুয়েল মণ্ডলের ছেলে ও পারগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

এলাকাবাসী ও নাটোর ফায়ার সার্ভিসের টিম লিডার হারুনুর রশীদ বলেন, সকাল ছয়টার দিকে লিখন মণ্ডল খলিশা ডাঙ্গা নদীর ওপরের সাঁকো পার হয়ে পারগোপালপুর বাজারে যাচ্ছিল। এ সময় সে পা পিছলে নদীতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। সকাল আটটার দিকে ঘটনাটি নাটোর ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে তারা রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে বেলা একটার দিকে লিখন মণ্ডলের মরদেহ উদ্ধার করে।