নাটোরে সাংসদের চুরি যাওয়া পিস্তল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জাতীয় পার্টির সাংসদ আবু তালহার চুরি যাওয়া গুলিভর্তি পিস্তল শনিবার রাতে পাওয়া গেছে। তবে চুরি যাওয়া ১২ হাজার টাকা ও একটি ক্যালকুলেটর এখনো উদ্ধার করা যায়নি।বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, ব্যাপক তল্লাশির পর শনিবার রাত ১০টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের অতিথি ভবনের পাশের একটি ফুলবাগানে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা পিস্তলটি চুরি করেছিল তা জানা যায়নি। প্রসঙ্গত নর্থ বেঙ্গল সুগার মিলের অতিথি ভবনে থাকার সময় শনিবার বিকেলে সাংসদ আবু তালহার ছয় রাউন্ড গুলিসহ একটি পিস্তল, ১২ হাজার টাকা ও একটি ক্যালকুলেটর চুরি হয়।