নাটোরে সেই নবজাতকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়া উপজেলার সেই নবজাতকের লাশ গতকাল শনিবার স্থানীয় একটি আখখেত থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের ধারণা, শিশুটি শিয়ালের কামড়ে মারা গেছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার চন্দ্রখইর বিদ্যুৎনগর গুচ্ছগ্রামের চায়না বেগমের আট দিনের ছেলেকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে গতকাল দুপুরে স্থানীয় একটি আখখেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিকেলে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। শিশুটির মা চায়না বেগম বলেন, মরদেহে কামড়ের দাগ রয়েছে। মনে হচ্ছে, শিয়াল বেড়া ভেঙে শিশুটিকে নিয়ে গিয়েছিল। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম খান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।