নাটোরে সেতুর ওপর থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার হাগুরিয়া এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের কাশিয়াবাড়ী সেতুর ওপর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ গতকাল বুধবার লাশটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল সকালে ওই সেতুর ওপর থেকে লাশ উদ্ধার করে। পরে তারা ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠায়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে কোনো চলন্ত বাস বা ট্রাকের ওপর থেকে পড়ে ওই ব্যক্তি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।