নাটোরে স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার বলধখালী গ্রামের বীজতলা থেকে গতকাল মঙ্গলবার সকালে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পর গত সোমবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।নাটোর সদর থানা ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালদীঘি গ্রামের চৈতন্য কর্মকারের ছেলে ও স্থানীয় গাংগইল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বিদ্যুৎ কর্মকার (১৫) সোমবার বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হয়। রাত আটটায় এক বন্ধুর মুঠোফোন থেকে সে বাড়িতে ফিরে আসছে বলে জানায়। কিন্তু রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। ওই মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।গতকাল সকালে বলধখালী গ্রামের একটি ইটভাটার পাশে ধানের বীজতলায় বিদ্যুৎ কর্মকারের লাশ পাওয়া যায়। তার বাবা বলেন, ‘আমার ধারণা, বন্ধুরাই আমার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। তার মুখ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।’সকালে নাটোর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।