নাটোরে স্বাধীনতা দিবস গণিত অলিম্পিয়াড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ফুলের মতো ফুটবো মোরা আলোর ন্যায় ছুটবো, জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো’—স্লোগানকে সামনে নিয়ে নাটোরের লালপুরের বেরিলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার বিকেলে স্বাধীনতা দিবস গণিত অলিম্পিয়াড ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাসংক্রান্ত বেসরকারি সংগঠন ‘ইন্সপায়ার উইন’-এর আয়োজনে এই গণিত অলিম্পিয়াডে লালপুর উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২১ জন শিক্ষার্থী অংশ নেয়।
সংগঠনের সভাপতি প্রকৌশলী হাসমতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদ।