নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর সদর উপজেলার পাটুল এলাকায় গতকাল বৃহস্পতিবার ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এর আগের দিন লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হন।
গতকাল বেলা সাড়ে তিনটায় নাটোর-পাটুল সড়কের পাটুল এলাকায় ট্রলির সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী সদর উপজেলার সোনাপাতিল গ্রামের মানিক হোসেন (২৬) ঘটনাস্থলে মারা যান। আহত অপর দুই আরোহীকে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
লালপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, বুধবার উপজেলার ওয়ালিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ফুলবাড়ী এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেল রেজাউল সরকারকে (৭০) ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।