নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রেজির মোড় এলাকায় আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত দুজন হলেন, গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান (৩৫) ও প্রাইভেট কারের চালক শাহাবুল (৩০)।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের ভাষ্য, বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।