নাটোরে হত্যাচেষ্টার মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে হত্যার চেষ্টা ও বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা একটি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এতে খালাস পেয়ে গেলেন ওই মামলার ৩৬ আসামি।নাটোর জেলা মুখ্য বিচারিক হাকিম আদালত সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রোববার সিংড়া থানায় দায়ের করা ওই মামলাটি প্রত্যাহারের আবেদন করেন জেলার সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম। আদালতের বিচারক আবেদনটি মঞ্জুর করেন।মামলার বাদী সিংড়া উপজেলার জয়কুড়ি গ্রামের মো. আলাউদ্দিন বলেন, ২০০২ সালের ২১ নভেম্বর প্রধান আসামি মিজানুর রহমানসহ ৩৬ জন লোক তাঁর বাড়িতে হামলা চালিয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা চালায়। এ সময় তাঁর বাবা বাবর আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আগামী ২৪ জুলাই ওই মামলার সাক্ষ্য নেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু নির্ধারিত তারিখের আগেই মামলাটি প্রত্যাহার করে নেওয়া হলো।