নাটোরে ৫৫ লাখ টাকার দরপত্রের লটারি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৫৫ লাখ টাকার কাজের এক হাজার ৩০০ দরপত্র লটারি করে ঠিকাদার নির্বাচনের তারিখ ছিল গত রোববার। ঠিকাদারেরা বেলা ১২টা পর্যন্ত বোর্ডের কার্যালয়ে অপেক্ষা করার পর কর্তৃপক্ষ পদ্ধতিগত সমস্যার কথা বলে লটারি স্থগিত করে। ঠিকাদারদের অভিযোগ, সরকারি দলের নেতাদের চাপের মুখে লটারি স্থগিত করা হয়েছে।পাউবোর নাটোর কার্যালয় সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য ৫৫ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। এতে নয়টি গ্রুপে মোট এক হাজর ৩০০ দরপত্র জমা পড়ে। রোববার এসব দরপত্রের লটারি হওয়ার কথা ছিল। কাজ পাওয়ার আশায় বিপুলসংখ্যক ঠিকাদার শহরের বড়গাছা মহল্লায় পাউবোর কার্যালয়ে জড়ো হন। কিন্তু পদ্ধতিগত সমস্যার কারণ উল্লেখ করে নির্বাহী প্রকৌশলী মুসা নূরুর রহমান দুপুরে লটারি অনুষ্ঠান না করার কথা বলেন। এতে ঠিকাদারেরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অভিযোগ করেন, লটারি অনুষ্ঠিত হলে সরকারি দলের পছন্দের লোকজন কাজ পাবে না এমন আশঙ্কায় তা স্থগিত করা হয়েছে। তাঁরা অবিলম্বে লটারির নতুন তারিখ ঘোষণার দাবি জানান। তবে তাত্ক্ষণিকভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, দরপত্র আহ্বানের পর থেকে সরকারি দলের সন্ত্রাসীরা তাঁদের শিডিউল কিনতে নিষেধ করেন।নির্বাহী প্রকৌশলী মূসা নূরুর রহমান লটারি স্থগিতের কথা স্বীকার করে বলেন, শিগগিরই লটারির নতুন তারিখ জানানো হবে।