নাটোরের তিন উপজেলায় ভোটার বেড়েছে ৪৫ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বিভিন্ন উপজেলার ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। ইতিমধ্যে তিন উপজেলায় এ কাজ শেষ হয়েছে। কাজ শেষ করার পর দেখা গেছে, এবার এ তিন উপজেলায় ভোটার বেড়েছে ৪৫ হাজার ১১৭ জন। এ সংখ্যা আগের তালিকার চেয়ে গড়ে ৭ দশমিক ৩৮ শতাংশ বেশি।জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের তালিকায় বাগাতিপাড়া উপজেলায় ভোটারের সংখ্যা ছিল ৮৭ হাজার ২২৫ জন। চলতি বছরের হালনাগাদ কার্যক্রমে এই উপজেলায় ভোটার বেড়েছে ছয় হাজার ৩৮৫ জন। জেলার সিংড়া উপজেলায় আগের তালিকায় দুই লাখ ৩৩ হাজার ২৭৪ জন ভোটারের সঙ্গে এবার যোগ হয়েছে ১৬ হাজার ১৬৮ জন। সবচেয়ে বেশি ভোটার বেড়েছে নাটোর সদর উপজেলায়। এখানে আগের তালিকায় ভোটার ছিল দুই লাখ ৮৫ হাজার ৭৯৭ জন। এবার নতুন করে যোগ হয়েছে ২২ হাজার ৫৬৪ জন।