নাটোরের ব্যবসায়ীকে পুঠিয়ায় কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার জামিরা গ্রামে পাওনা টাকা নিতে আসা নাটোরের ব্যবসায়ী সাইফুল ইসলামকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাত নয়টায় পুঠিয়া থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। গতকাল বুধবার সকালে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।এ ঘটনায় গতকাল বুধবার নিহত সাইফুলের সহোদর সফিকুল ইসলাম বাদী হয়ে পুঠিয়া থানায় চক জামিরা গ্রামের আবদুল হান্নানের ছেলে জুয়েলের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।