নাটোরের সেই স্কুলছাত্র রংপুর আদালতে জবানবন্দি দিয়েছে
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ উচ্চবিদ্যালয় থেকে আটক করা দশম শ্রেণির (১৬) ছাত্রটি রংপুরের বিচারিক হাকিম আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে র্যা ব।
সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে এই স্কুলছাত্রকে গত বুধবার রংপুর মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে র্যা ব। জবানবন্দি দেওয়ার পর তাকে রংপুর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
র্যা ব-১৩-এর অধিনায়ক এ টি এম আতিকুল্যাহ বলেন, ওই ছাত্র একটি জঙ্গিগোষ্ঠীর সক্রিয় সদস্য। গ্রেপ্তারের আগেই তাঁর বিরুদ্ধে মামলা ছিল। ওই মামলার অপরাপর আসামিরাও আদালতে জবানবন্দি দিয়েছেন। তাতে এই স্কুলছাত্রের নাম এসেছে। সে মুঠোফোনে ওই গোষ্ঠীর অন্যান্য সদস্যের সঙ্গে কথা বলত এবং ফেসবুকে যুক্ত থাকত। সে ওই গোষ্ঠীর অন্য সদস্যদের সঙ্গে অংশ নিতে বগুড়ার একটি মেসে ওঠার পরিকল্পনা করেছিল বলে র্যা বকে জানিয়েছে।
সে নাটোরের বড়াইগ্রামের পারকোল উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখার দশম শ্রেণির ছাত্র। তাকে গত মঙ্গলবার দুপুরে আটক করে রংপুরে নিয়ে যাওয়া হয়।