নাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তারুণ্যের প্রাণে বাজুক জাগরণের ধ্বনি’—এই স্লোগানে কাল সোমবার থেকে রংপুরে সাত দিনব্যাপী কাজী মহম্মদ ইলিয়াস আন্তর্জাতিক নাট্য উৎসব শুরু হচ্ছে। রংপুর নাট্যকেন্দ্রের আয়োজনে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের সাত দিনে ভারতের তিনটি নাট্য দলের চারটি ও রংপুরের দুটি নাট্য দলের তিনটি নাটক মঞ্চায়ন করা হবে। নাট্য দলগুলো হলো ভারতের কলকাতার ‘প্রেক্ষাপট’, কালিয়াগঞ্জ এলাকার বিচিত্রা নাট্য সংস্থা, দক্ষিণ দিনাজপুরের অরুণী নাট্য সংস্থা এবং রংপুরের রঙ্গনাট্য ও আয়োজক সংগঠন। নিজস্ব প্রতিবেদক, রংপুর|