প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব। চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি কাল বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করছে। উৎসবে থাকছে চুয়েটের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশীয় সংস্কৃতি ও তারুণ্যের প্রতীকী নাটক পরিবেশনা। উৎসবটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়। এতে প্রধান অতিথি থাকবেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের মূকাভিনয়চর্চার দল পেন্টোমাইম মুভমেন্টের প্রধান রিজোয়ান রাজন।