নাট্য উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পক্ষ-বিপক্ষের প্রতিপক্ষ হয়ে, মানুষ হোক মানুষের প্রিয়তর’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার টাঙ্গাইলে শুরু হয়েছে দুই দিনব্যাপী মানবাধিকার নাট্য উৎসব।
বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) টাঙ্গাইল শাখা এই উৎসবের আয়োজন করেছে। বিকেলে স্থানীয় শহীদ মিনারে উৎসবের উদ্বোধন করেন প্রবীণ শিক্ষাবিদ সেকান্দার হায়াত। নাট্য উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক সাম্য রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি সাদত কলেজের বাংলা বিভাগের প্রধান আলীম মাহমুদ, মানবাধিকার নাট্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাহার সরকার, সদস্য জাহিদুল আলম, নাট্যশিল্পী বিভূতি ভট্টাচার্য প্রমুখ বক্তব্য দেন। উৎসবে ১২টি দল অংশ নিচ্ছে।