নাট্য উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল বুধবার থেকে ছয় দিনের ‘সনিক প্রাইম’ নাট্য উৎসব শুরু হয়েছে। রংপুর টাউন হলে নাট্যকেন্দ্রের আয়োজনে এ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। সংগঠনের সভাপতি কাজী মো. জুননুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক আক্কাস আলী সরকার। উৎসবে আয়োজক সংগঠনের তিনটি নাটক, ঢাকার সংলাপ গ্রুপ থিয়েটারের একটি, জেলা শিল্পকলা একাডেমির রিপার্টরি নাট্যদলের একটি এবং রংপুর শিশু নাট্যকেন্দ্রের একটি নাটক মঞ্চায়ন করা হবে। গতকাল রংপুর শিশু নাট্যকেন্দ্রের পরিবেশনায় সুকান্ত ভট্টাচার্য রচিত ও মকসুদার রহমান নির্দেশিত অভিযান নৃত্যনাট্য পরিবেশিত হয়। প্রতিদিন সন্ধ্যা সাতটায় নাটক শুরু হবে।