নাট্য কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে ‘স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক’ বিষয়ক সিলেট বিভাগীয় কর্মশালা গতকাল শেষ হয়েছে। এ উপলক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় কর্মশালায় অংশ নেওয়া ২৫ শিক্ষার্থীর অংশগ্রহণে একটি নাটক মঞ্চায়িত হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান। অনিরুদ্ধ ধরের সভাপতিত্ব ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের সঞ্চালনে বক্তব্য দেন নাট্যজন নিজাম উদ্দিন লস্কর, নিরঞ্জন দে, জালাল উদ্দিন, অসিত বরণ দাশগুপ্ত, প্রশিক্ষক বাকার বকুল প্রমুখ। জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় গত শুক্রবার থেকে কর্মশালা শুরু হয়েছিল।