প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল শুক্রবার থেকে দুই দিনব্যাপী নাট্য কর্মশালা শুরু হয়েছে। ফেনী থিয়েটারের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী থিয়েটারের প্রধান সমন্বয়কারী রাশেদ মাযহার। বক্তব্য দেন জেলা সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা কামরুল হাসান, নাট্য সংগঠক নাসির উদ্দিন, কাজী ইকবাল আহম্মদ, সুমন মাহমুদ, মনজুর তাজিম।