নাট্য কর্মশালা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে তিন দিনের এক নাট্য কর্মশালা শেষ হয়েছে। সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে নগরের সারদা হল-সংলগ্ন সংগঠনের মহড়াকক্ষে এ উপলক্ষে গত শনিবার এক সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে মূল আলোচকের বক্তব্য দেন কর্মশালার প্রশিক্ষক ভারতের প্রখ্যাত নাট্যকার ও নির্দেশক প্রবীর গুহ। আয়োজক সংগঠনের সভাপতি অনুপ কুমার দেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের সঞ্চালনে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আরশ আলী, নিরঞ্জন দে, রওশন আরা মনির রুনা, চম্পক সরকার, বাবুল আহমেদ, খোয়াজ রহিম সবুজ, ইন্দ্রানী সেন, রুবেল আহমদ প্রমুখ। কর্মশালায় সিলেটের ১৬টি নাট্যদলের ৪০ জন কর্মী অংশ নেন।