নাট্য দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাটক হোক জাতীয় উন্নয়নের সঙ্গী’ স্লোগান নিয়ে পঞ্চগড়ে বিশ্ব নাট্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও বিভিন্ন দলের পরিবেশনায় নাটক মঞ্চস্থ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আবু বকর ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম এবং আলোচক ছিলেন সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মনিশংকর দাশগুপ্ত।