প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত শুক্রবার শুরু হয়েছে সাত দিনব্যাপী নাট্য পার্বণ। জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত এ পার্বণ চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। পার্বণের প্রতিদিন সেলিম আল দীন মুক্তমঞ্চে সন্ধ্যা ছয়টায় মঞ্চনাটক প্রদর্শিত হবে। পার্বণের প্রথম দিন দৃশ্যপট প্রযোজিত নাটক সক্রেটিসের জবানবন্দি ও গতকাল শনিবার থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত নাটক না-মানুষি জমিন প্রদর্শিত হয়েছে। এ ছাড়া জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত নাটক প্রাগৈতিহাসিকও দ্যা বেট, প্রাচ্যনাট প্রযোজিত নাটক কেনু কাহারের থেটার, প্রাক্তন স্নাতকোত্তর প্রযোজনা গ্রন্থিকগণ কহেন প্রদর্শিত হবে।